News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বড়দোয়ালী মণ্ডলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ অভিযানের সূচনা
Image

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বড়দোয়ালী মণ্ডলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ অভিযানের সূচনা

আগরতলা, ১৪ মে: বিজেপির সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ৮ নং টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে শুরু হলো “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান ২০২৬”। আগরতলার নাগেরজলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য, সুব্রত চক্রবর্তী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা জানান, বিজেপি প্রতি বছর সংগঠনের কর্মীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান” রাজ্যের প্রতিটি মণ্ডলে আয়োজন করা হবে। এদিন বড়দোয়ালী মণ্ডল থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ শিবিরে বিজেপির কার্যকর্তাদের কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করা হবে। পাশাপাশি সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যপদ্ধতি এবং নেতৃত্ব গঠনের বিভিন্ন দিক নিয়েও প্রশিক্ষণ প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতের দক্ষ নেতৃত্ব তৈরি এবং সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই ধরনের প্রশিক্ষণ মহা অভিযানের আয়োজন করা হচ্ছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top