News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সৌরশক্তিতে বদলে যাচ্ছে ত্রিপুরা, ৮,৩৬৪ সৌর পাম্প চালু রাজ্যে, আরও ২,৫৩১ পথে: মন্ত্রী রতনলাল নাথ
Image

সৌরশক্তিতে বদলে যাচ্ছে ত্রিপুরা, ৮,৩৬৪ সৌর পাম্প চালু রাজ্যে, আরও ২,৫৩১ পথে: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১১ মে: কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্যে সৌর শক্তি ব্যবহারে এক উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিদ্যুৎ দপ্তর এবং ট্রেডা এর যৌথ উদ্যোগে পি এম কুসুম প্রকল্পের অধীনে ইতিমধ্যেই ৮,৩৬৪টি সৌরচালিত পাম্প স্থাপন সম্পন্ন হয়েছে এবং আরও ২,৫৩১টি পাম্প স্থাপনের কাজ বর্তমানে চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত ৮,৩৬৪ জন কৃষক সরাসরি উপকৃত হয়েছেন, এবং শীঘ্রই আরও ২,৫৩১ জন কৃষক নতুনভাবে সুবিধা পাবেন। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ সাতডুবিয়া গ্রামে পি.এম কুসুম প্রকল্পের আওতায় সৌরশক্তি চালিত কৃষি সেচ ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করে  পাশাপাশি সৌরশক্তি চালিত প্রাণবন্ত মোহনপুর চা বাগান গ্রামও ঘুরে দেখে ।

মন্ত্রী বলেন, সৌর শক্তিচালিত সেচ ব্যবস্থার ফলে গ্রামীণ কৃষকরা আজ সত্যিই খুশি।  তারা বিনামূল্যে বিদ্যুৎ ও সেচ সুবিধা পাচ্ছেন, যা কৃষি উৎপাদনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।

তিনি আরও জানান, পি এম কুসুম প্রকল্পে প্রতি ইউনিট পাম্পের মোট খরচ প্রায় ৩ লক্ষ টাকা, যার মধ্যে কৃষকরা মাত্র ১৫,০০০ টাকা প্রদান করেন, বাকি অর্থ সম্পূর্ণভাবে সরকার বহন করে।

মন্ত্রী রতন লাল নাথ বলেন এ পর্যন্ত ৮,৩৬৪টি পাম্প স্থাপনের মাধ্যমে প্রায় ৪১,৮২০ কানি জমিতে সেচ সুবিধা পৌঁছে গেছে। শুধু ত্রিপুরা সরকারই বোরিং খরচ বহন করছে, যা দেশের অন্য কোনো রাজ্যে দেখা যায় না। এই সাফল্যের জন্য উত্তর-পূর্বাঞ্চলে ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে।

তিনি আরও জানান, রাজ্যে মোট ১০,৮৯৫টি সৌর পাম্প স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৫৪,৪৭৫ কানি জমি সেচের আওতায় আসবে।

বর্তমানে চলমান কাজ সম্পন্ন হলে আরও ২,৫৩১ জন কৃষক উপকৃত হবেন, এবং অতিরিক্ত ১২,৬৫৫ কানি জমি সেচ সুবিধার আওতায় আসবে।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন আমাদের লক্ষ্য শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং কৃষকের মুখে হাসি ফোটানো এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা।

Releated Posts

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top