News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রঙালী বিহু সমাজের সব অংশের মানুষের মধ্যে একতার বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: রাজ্যপাল
Image

রঙালী বিহু সমাজের সব অংশের মানুষের মধ্যে একতার বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সন্ধ্যায় নজরুল কলাক্ষেত্রে রঙালী বিহুর রৌপ্য জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি রঙালী বিহুর সাংস্কৃতিক এবং সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করেন।

তিনি বলেন, নতুন বছরকে স্বাগত জানিয়ে অসমবাসীরা এই উৎসব উদযাপন করেন। এই উৎসব প্রকৃতিকে সম্মান জানানোর পাশাপাশি সমাজের সব অংশের মানুষের মধ্যে একতার বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত ২৫ বছর ধরে ত্রিপুরায় নিয়মিতভাবে রঙালী বিহু উদযাপন করার জন্যে রাজ্যপাল অসম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা রঙালী বিহুর তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন নিপকোর প্রধান মুকুট শর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. প্রিয়াংশু রাণা বড়ঠাকুর। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন অসম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সভাপতি পুলিন চাংমাই। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Releated Posts

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026

বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে…

ByByReshmi Debnath Aug 12, 2026

বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ভোক্তাদের উপর চাপ বাড়ছে, অভিযোগ প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীর

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুতের বাড়তি মাশুলের কারণে সাধারণ গ্রাহকরা বর্তমানে দ্বৈত সংকটের মুখে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026
Scroll to Top