News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বহু প্রতীক্ষিত ভিলেজ কমিটি নির্বাচন, প্রস্তুতি শুরু রাজ্য নির্বাচন কমিশনের
Image

বহু প্রতীক্ষিত ভিলেজ কমিটি নির্বাচন, প্রস্তুতি শুরু রাজ্য নির্বাচন কমিশনের

আগরতলা, ৯ মে : বহু প্রতীক্ষিত ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করল ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনার স্বার্থে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে।

ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন পরিচালনা বিধি, ১৯৯৬-এর বিধি ১০ অনুযায়ী অনুযায়ী প্রত্যেক রিটার্নিং অফিসার তথা সংশ্লিষ্ট বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত সংখ্যক ভোটকেন্দ্র নির্ধারণ করতে। এর জন্য রাজ্য নির্বাচন কমিশনারের পূর্বানুমোদন সাপেক্ষে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট অফিস ও ভিলেজ কমিটি কার্যালয়ে প্রদর্শনের নির্দেশ জারি করা হয়েছে।

ওই নির্দেশে জানানো হয়েছে, আগামী ১১ মে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৫ মে পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। প্রাপ্ত অভিযোগ ও আপত্তির নিষ্পত্তি করা হবে ১৬ মে এবং সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ১৮ মে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Releated Posts

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৯ মে : পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty May 9, 2026

পাঁচ মন্ত্রি নিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৯ মে : পশ্চিমবঙ্গে যাত্রা শুরু হল বিজেপি সরকারের। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ শনিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে…

ByBySandeep Biswas May 9, 2026

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি পাচারকারী, উত্তেজনা

আগরতলা, ৯ মে : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty May 9, 2026

রাবার বাগান থেকে মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

শান্তিরবাজার, ৮ মে: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার মৈনাক্ষপাড়ায় একইসঙ্গে মা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের…

ByByReshmi Debnath May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top