News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাংলায় প্রথম বিজেপি সরকার ঐতিহাসিক মুহূর্ত: উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীরা
Image

বাংলায় প্রথম বিজেপি সরকার ঐতিহাসিক মুহূর্ত: উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীরা

কলকাতা/আগরতলা, ৯ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকারের শপথগ্রহণকে “ঐতিহাসিক মুহূর্ত” বলে অভিহিত করলেন উত্তর-পূর্ব ভারতের একাধিক মুখ্যমন্ত্রী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, বাংলায় ইতিহাস রচিত হল। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শুভেন্দু অধিকারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বে নতুন সরকার সীমান্ত সুরক্ষা, রাজ্যের সাংস্কৃতিক পরিচয় রক্ষা এবং ‘সোনার বাংলা’-র পুনর্গঠনে কাজ করবে। একই সঙ্গে তিনি বিজেপি কর্মীদের দীর্ঘদিনের আত্মত্যাগের কথাও স্মরণ করেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এক্স-এ লেখেন, এটি শুধু একটি রাজনৈতিক জয় নয়, বরং বাংলার আত্মাকে রক্ষার জন্য দীর্ঘ সংগ্রামের পরিণতি।” তিনি বলেন, “ডাবল ইঞ্জিন সরকার এখন বাস্তবে পরিণত হয়েছে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা শুভেন্দু অধিকারী ও তাঁর মন্ত্রিসভাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গে এই নতুন রাজনৈতিক অধ্যায় অভূতপূর্ব উন্নয়নের সূচনা করবে।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেন, এটি শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের জন্য, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র নেতৃত্বের প্রশংসা করেন।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, এই ঐতিহাসিক মুহূর্ত পশ্চিমবঙ্গের উন্নয়ন, সুশাসন ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করল। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব রাজ্যে শান্তি, উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করবে।

Releated Posts

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাজিরাঙার চারপাশে ১০ কিমি পরিবেশগত সংবেদনশীল অঞ্চলই বহাল: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ‘ইকো-সেনসিটিভ জোন’ বা পরিবেশগত সংবেদনশীল অঞ্চল ঘোষণা না করা পর্যন্ত কাজিরাঙা…

ByByNews Desk Aug 12, 2026

বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে ‘মিশন মোডে’ অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলি দ্রুত মেরামত ও আরও শক্তিশালী করতে ‘মিশন মোডে’ কাজ করছে অসম…

ByByNews Desk Aug 12, 2026

অসমের বন্যা মোকাবিলায় মণিপুরের মুখ্যমন্ত্রী ও জনগণের ১ কোটি টাকা অনুদান

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যায় ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা…

ByByNews Desk Aug 12, 2026

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top