News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় টানা ৫ দিনের ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি
Image

ত্রিপুরায় টানা ৫ দিনের ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি

আগরতলা, ২৯ এপ্রিল : আগামী পাঁচ দিন জুড়ে ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী, একাধিক জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামীকাল খোয়াই, পশ্চিম ত্রিপুরা, সিপাহিজলা, গোমতী ও দক্ষিণ জেলায় এক বা দুই স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

তাছাড়া, ১ মে পশ্চিম ও সিপাহিজলা জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলায়ও একই ধরনের বৃষ্টিপাত হতে পারে। সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। ২ মে সিপাহিজলা ও দক্ষিণ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

তেমনি, ৩ মে সিপাহিজলা ও দক্ষিণ জেলায় অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অন্যান্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের আশঙ্কা। ৪ মে দক্ষিণ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস।

এদিকে, আজ সকাল থেকে বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ ছন্দপতন ঘটেছে।প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নদী ও জলাশয়ের কাছে সতর্ক থাকার পাশাপাশি বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026

সামান্য বৃষ্টিতেই রাস্তায় ড্রেনের নোংরা জল, ক্ষোভ রাম ঠাকুর সংঘ এলাকার বাসিন্দাদের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সামান্য বৃষ্টি হলেই ড্রেনে জমছে জল। কিছুক্ষণ পর সেই জল উপচে পড়ছে রাস্তায়। নোংরা ও…

ByByReshmi Debnath Sep 11, 2026

মেয়াদোত্তীর্ণ চিপস-চকলেট সরবরাহের অভিযোগ, ধর্মনগরের পাইকারি ব্যবসায়ীকে ঘিরে চাঞ্চল্য

ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: শিশুদের পছন্দের চিপস, চকলেট-সহ বিভিন্ন খাদ্যপণ্য মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও বাজারে সরবরাহ করা হচ্ছে—এমন গুরুতর অভিযোগ…

ByByReshmi Debnath Sep 11, 2026

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top