News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় সড়কের উপর ঝুলছে হাইভোল্টেজ তার, বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের খুঁটি, অল্পেতে রক্ষা ব্যবসায়ী
Image

জাতীয় সড়কের উপর ঝুলছে হাইভোল্টেজ তার, বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের খুঁটি, অল্পেতে রক্ষা ব্যবসায়ী

আগরতলা, ২৯ এপ্রিল ; বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ী জাতীয় সড়কের পাশে সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় চরম বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে একটি বিদ্যুতের খুঁটি ও হাইভোল্টেজ তার। মাটির নিচ থেকে খুঁটিটি উঠে গিয়ে কাত হয়ে জাতীয় সড়কের উপর ঝুলে রয়েছে, যার ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্থানের কাছেই একটি ছোট টং ঘরে ব্যবসা করেন নমিতা বর্মন। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে খুঁটিটি ভেঙে পড়লে জাতীয় সড়কে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

প্রতিদিন বহু যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করে। ফলে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

এদিকে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top