News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গো-মাতাকে জাতীয় পশুর স্বীকৃতির দাবিতে আন্দোলনের ডাক, কৈলাসহরে হরিনাম সংকীর্তন ঘিরে বিতর্ক
Image

গো-মাতাকে জাতীয় পশুর স্বীকৃতির দাবিতে আন্দোলনের ডাক, কৈলাসহরে হরিনাম সংকীর্তন ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৪ এপ্রিল:
গো-হত্যা বন্ধ এবং গো-মাতাকে জাতীয় পশুর স্বীকৃতি দেওয়ার দাবিতে খুব শীঘ্রই আন্দোলনে নামার কথা ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবিতে শিগগিরই জেলাশাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির কাছে দাবিপত্র পাঠানো হবে।

এদিকে, ঐতিহ্যবাহী হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে ফের উৎসবের আবহ তৈরি হয়েছে ঊনকোটি জেলার কৈলাসহর শহরে। গত পঞ্চাশ বছর ধরে নতুন কালীবাড়িতে আয়োজিত হয়ে আসা এই ধর্মীয় অনুষ্ঠানের এবারের পর্ব শুরু হয় পাঁচ বৈশাখ থেকে। সাতদিনব্যাপী এই সংকীর্তন আগামী ১১ এপ্রিল শুক্রবার সকালে নগর পরিক্রমা এবং ‘দধি ভঞ্জন ও মোহন্ত বিদায়’-এর মধ্য দিয়ে সমাপ্ত হবে।

প্রতি বছরের মতো এবছরও হরিনাম সংকীর্তন ঘিরে কালীবাড়ি প্রাঙ্গণে বসেছে অঘোষিত বর্ণাঢ্য মেলা। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত এবং বহিঃরাজ্য থেকেও ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। সাতদিনব্যাপী চল্লিশ পহরের এই সংকীর্তনে বিভিন্ন কীর্তনীয়া দল অংশগ্রহণ করেছে।

২৩ এপ্রিল দিনভর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়, যেখানে কয়েক হাজার মানুষ অংশ নেন। তবে এবছরের আয়োজন ঘিরে কিছু অভিযোগও সামনে এসেছে। শহরবাসীদের একাংশের দাবি, হরিনাম সংকীর্তনের জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থ ও খাদ্যসামগ্রী সংগ্রহ করা হলেও সাধারণ মানুষের কাছে টাকার বিনিময়ে প্রসাদ বিক্রি করা হয়েছে।

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top