News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘শ্যাডো জোন’-এর বুথে ভোটগ্রহণে নজরদারি জোরদার, বিশেষ ভিডিওগ্রাফার নিয়োগ নির্বাচন কমিশন-এর
Image

‘শ্যাডো জোন’-এর বুথে ভোটগ্রহণে নজরদারি জোরদার, বিশেষ ভিডিওগ্রাফার নিয়োগ নির্বাচন কমিশন-এর

কলকাতা, ১৮ এপ্রিল (আইএএনএস):

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ‘শ্যাডো জোন’ হিসেবে চিহ্নিত বুথগুলিতে ভোটগ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিও রেকর্ড করতে বিশেষজ্ঞ ভিডিওগ্রাফার নিয়োগ করল নির্বাচন কমিশন।

কমিশনের সংজ্ঞা অনুযায়ী, যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ অত্যন্ত দুর্বল, সেগুলিকেই ‘শ্যাডো জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে ওইসব এলাকায় অনলাইন নজরদারি চালানো কঠিন হয়ে পড়ে।

কমিশন সূত্রে জানা গেছে, নিযুক্ত পেশাদার ভিডিওগ্রাফারদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকবে, যাতে কোনওভাবেই ভিডিওগ্রাফির কাজে বিঘ্ন না ঘটে। এই ভিডিও রেকর্ডিং পর্যায়ক্রমে কাছাকাছি ‘নন-শ্যাডো জোন’ থেকে অনলাইনের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কন্ট্রোল রুম এবং কলকাতায় প্রধান নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠানো হবে।

এই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কমিশনের পর্যবেক্ষকরা সিদ্ধান্ত নেবেন, কোনও বুথে পুনর্নির্বাচন প্রয়োজন কিনা।

রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, প্রাথমিকভাবে মোট ৬২৫টি ‘শ্যাডো জোন’ চিহ্নিত করা হয়েছে। প্রথম দফার ভোটগ্রহণে (২৩ এপ্রিল) এই জোনগুলির অধিকাংশই রয়েছে পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পং-এ। এছাড়াও জঙ্গলমহল এলাকার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও এই ধরনের বুথ রয়েছে।

দ্বিতীয় দফার ভোটে এই ‘শ্যাডো জোন’-এর একটি বড় অংশ থাকবে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘন অরণ্য এলাকায়।

কমিশনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অতীতের নির্বাচনে বুথ দখল, ভোটারদের ভয় দেখানো এবং ভোটগ্রহণে বিঘ্ন ঘটানোর মতো অনিয়মের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে এই ‘শ্যাডো জোন’গুলিতেই।

এদিকে, শুক্রবার নির্বাচন কমিশন জানিয়েছে যে এবারের দুই দফার নির্বাচনে গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে ৮৭ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১২টি কেন্দ্র রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়, এরপর উত্তর ২৪ পরগনায় ৮টি এবং হুগলিতে ৬টি। অন্যদিকে কালিম্পং, আলিপুরদুয়ার এবং ঝাড়গ্রাম-এ রয়েছে মাত্র একটি করে গণনাকেন্দ্র।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top