News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান
Image

টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান

আগরতলা ১৩ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে এবারে ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের উপস্থিতি। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মোট ৯ লক্ষ ৫১ হাজার ৬১৩ জন ভোটারের মধ্যে ৭ লক্ষ ৯৪ হাজার ৭৭৯ জন ভোট প্রদান করেছেন। এই নির্বাচনে মোট ভোটদানের হার দাঁড়িয়েছে ৮৩.৫২ শতাংশ। বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় ব্যাপক সহিংসতা ও উত্তেজনার খবরের মধ্যেই ভোটারদের অংশগ্রহণ ছিল নজিরবিহীন।

সরকারি তথ্য অনুযায়ী, পুরুষ ভোটার ছিলেন ৪ লক্ষ ৭১ হাজার ৬৬৩ জন এবং মহিলা ভোটার ৪ লক্ষ ৭৯ হাজার ৯৪৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৬ জন। অন্যদিকে, ভোট প্রদান করেছেন ৩ লক্ষ ৯৪ হাজার ৯৭৯ জন পুরুষ, ৩ লক্ষ ৯৯ হাজার ৭৯৯ জন মহিলা এবং ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

সরকারি তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে অধিকাংশ আসনেই ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে। এর মধ্যে সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি (এসটি) কেন্দ্রে ৩৩৯৯৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ওই কেন্দ্রে ভোটের হার ছিল ৮৯.৯১ শতাংশ। এছাড়াও ১৪ নম্বর বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রে ৮৭.৬৬ শতাংশ এবং ১৭ নম্বর পেকুয়ারজলা-জনমেজয় নগর কেন্দ্রে ৮৭.৬৫ শতাংশ ভোট পড়েছে। বিপুল ভোটদানের তালিকায় আরও রয়েছে ২৮ নম্বর শিলাছড়ি-মনুবাংকুল (৮৭.৭২%), ২১ নম্বর মহারানি-চেলাগাং (৮৬.০১%), ২৫ নম্বর নুতনবাজার-মালবাসা (৮৫.৮৯%) এবং ১৫ নম্বর জিরানিয়া (৮৫.৭৭%) কেন্দ্র।

অন্যদিকে সর্বনিম্ন ভোট পড়েছে ১ নম্বর দামছড়া-জম্পুই (এসটি) কেন্দ্রে ৬৯.০৯ শতাংশ। ওই কেন্দ্রে ভোটদান করেছেন ৩৪০১৮ জন ভোটার। এছাড়া ৩ নম্বর দাসদা-কাঞ্চনপুর কেন্দ্রে ৭৯.৪৬ শতাংশ এবং ৯ নম্বর হলাহালি-আশারামবাড়ি কেন্দ্রে ৮০.৫৪ শতাংশ ভোট পড়েছে।

এছাড়াও, মাছমারা কেন্দ্রে ৮০.৯৮%, করমছড়া কেন্দ্রে ৮১.৩৬%, ছাওমানু কেন্দ্রে ৮২.৮৩%, মনু-ছৈলেংটা কেন্দ্রে ৮৩.৬২% এবং দামছড়া কেন্দ্রে ৮৩.০৫% ভোটদান হয়েছে, আমতলি-গোলাঘাটি কেন্দ্রে ৮৫.৫৬%, কিল্লা-বাগমা কেন্দ্রে ৮৪.৯১% এবং ২২ নম্বর কথালিয়া-মির্জা-রাজাপুর কেন্দ্রে ৮৪.৬৬% ভোট পড়েছে।

বেশিরভাগ কেন্দ্রেই ৮০ থেকে ৮৬ শতাংশের মধ্যে ভোট পড়েছে, যা সামগ্রিকভাবে নজিরবিহীন ভোটারদের অংশগ্রহণের চিত্র তুলে ধরে। নির্বাচন চলাকালীন একাধিক এলাকায় সংঘর্ষ, ভয় দেখানো এবং ভোটে বাধা দেওয়ার অভিযোগ উঠে এসেছে। বিরোধী দল এবং বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা এই ঘটনাগুলির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তবে এসবের মাঝেও সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন সাধারণ মানুষ। এতে ভোটারদের দৃঢ়তা ও গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের অঙ্গীকার স্পষ্ট হয়ে উঠেছে।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top