News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফটিকরায়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া এলাকাজুড়ে
Image

ফটিকরায়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া এলাকাজুড়ে

কুমারঘাট, ১৩ এপ্রিল: ঊনকোটি জেলার ফটিকরায় থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের তারাপুর ৫ নম্বর ওয়ার্ডে এক স্কুল পড়ুয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম সানিকা আখতার (ডাক নাম তানিয়া)। তিনি ফটিকরায় বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাজারে গেলে বাড়িতে একাই ছিলেন সানিকা। সেই সময় নিজের ঘরে তিনি গলায় ফাঁস দেন বলে অভিযোগ। পরিবারের সদস্যরা বাড়ি ফিরে বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে ফটিকরায় প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top