News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গভীররাতে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে হামলা, গুরুতর জখম মা-ছেলে
Image

গভীররাতে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে হামলা, গুরুতর জখম মা-ছেলে

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীতে গভীর রাতে চাঞ্চল্যকর হামলার ঘটনা। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতরভাবে জখম হন মাধবী বিশ্বাস ও তার ছেলে। বর্তমানে দু’জনেই আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে একদল দুষ্কৃতী মাধবী বিশ্বাসের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। অভিযোগ, এরপর তারা মাধবী ও তার ছেলেকে লক্ষ্য করে হামলা চালায় এবং লাঠি-রড দিয়ে বেধড়ক মারধর করে। এতে দু’জনেরই মাথায় গুরুতর আঘাত লাগে। চিকিৎসকদের মতে, তাদের মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এই হামলার কারণ সম্পর্কে এখনও মুখ খুলতে নারাজ মাধবী বিশ্বাস। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে তৎপরতা চালাচ্ছে।

উল্লেখ্য, মাধবী বিশ্বাস দীর্ঘদিন ধরেই তার বিতর্কিত কন্টেন্টের জন্য সমালোচনার মুখে রয়েছেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীসহ শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই ধরনের একাধিক অভিযোগে এর আগে তাঁকে গ্রেফতারও করা হয়েছিল এবং প্রায় ৭৫ দিন কারাবাসের পর তিনি জামিনে মুক্তি পান।

সম্প্রতি এডিসি নির্বাচন নিয়েও সামাজিক মাধ্যমে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি, যা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রেক্ষাপটে হামলার ঘটনাটি নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top