News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাছমারা আসনে কংগ্রেস প্রার্থী অর্জুন রায়ের সমর্থনে জনসভা, সমর্থনের আহ্বান সুদীপ রায় বর্মনের
Image

মাছমারা আসনে কংগ্রেস প্রার্থী অর্জুন রায়ের সমর্থনে জনসভা, সমর্থনের আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ৮ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনের প্রাক্কালে ২ নং মাছমারা সাধারণ আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আবহে কংগ্রেস প্রার্থী অর্জুন রায়ের সমর্থনে মাছমারা বাজারে অনুষ্ঠিত হলো এক বৃহৎ নির্বাচনী জনসভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এডিসি এলাকায় দুর্নীতি, স্বজনপোষণ, নিয়োগে অনিয়ম (নিয়োগ বাণিজ্য), বেকারদের বঞ্চনা সহ একাধিক সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং জিএসটি নীতির বিরূপ প্রভাব নিয়েও তিনি সরব হন।
তিনি বলেন, “সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কংগ্রেসই একমাত্র বিকল্প। তাই আসন্ন নির্বাচনে ২ নং মাছমারা সাধারণ আসনে কংগ্রেস প্রার্থী অর্জুন রায়কে বিপুল ভোটে জয়ী করতে হবে।” তিনি সকল ভোটারের কাছে কংগ্রেস প্রার্থীর পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান।

এদিনের জনসভায় কংগ্রেসের একাধিক শীর্ষ ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক সত্যবান দাস, সাধারণ সম্পাদক তরুণ সাহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সমীরণ দাস, ঊনকোটি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী ফুলকুমারী গোস্বামী, জেলা কংগ্রেসের সহ-সভাপতি রিন্টুলাল দেব, সুভাষ দাস, মহিলা কংগ্রেস নেত্রী সাগরিকা চাকমা ও ভারতী শর্মা, পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব এবং সৌরভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।

জনসভায় বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনে ইতিবাচক ফলের ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে মাছমারা আসনের ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন।

Releated Posts

৯ ও ১০ জুলাই আগরতলায় অনুষ্ঠিত হবে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগামী ৯…

ByByReshmi Debnath Jul 9, 2026

পকসো মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

আগরতলা, ৮ জুলাই: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া একটি পকসো মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের…

ByByReshmi Debnath Jul 9, 2026

তথ্য ও প্রযুক্তি দপ্তর ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ, ২০২৬-এ ত্রিপুরার বিনিয়োগ-প্রস্তুত ডিজিটাল বাস্তুতন্ত্র তুলে ধরবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ও মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে এবং তথ্যপ্রযুক্তি,…

ByByReshmi Debnath Jul 9, 2026

বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top