News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছামনু বাজারে কংগ্রেস প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে মিছিল ও সভা, ২৬ পরিবারের ৮৪ ভোটারের যোগদান
Image

ছামনু বাজারে কংগ্রেস প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে মিছিল ও সভা, ২৬ পরিবারের ৮৪ ভোটারের যোগদান

আগরতলা, ৮ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে সামনে রেখে ছামনু এলাকায় জোরদার প্রচার শুরু করেছে জাতীয় কংগ্রেস। এদিন কংগ্রেস প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে ছামনু বাজারে একটি বর্ণাঢ্য মিছিল ও বাজার সভার আয়োজন করা হয়।
মিছিলটি ছামনুর বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাজার প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়, যেখানে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রার্থী সূর্য লাল চাকমা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বর্তমান শাসকগোষ্ঠী এডিসি এলাকায় উন্নয়নের পরিবর্তে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, “এডিসি এলাকায় প্রকৃত উন্নয়ন ও জনজাতি মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে কংগ্রেসকেই ক্ষমতায় আনতে হবে।” সেই সঙ্গে আসন্ন নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও তিনি তিপরা মথা দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, গত পাঁচ বছরে এডিসির শাসনক্ষমতায় থেকেও তারা জনজাতি অংশের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা নিতে পারেনি, বরং নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত ছিল।

সভা শেষে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে ২৬টি পরিবারের মোট ৮৪ জন ভোটার বিজেপি ও তিপরা মথা দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের দলে স্বাগত জানান কংগ্রেস নেতৃত্ব।

এই যোগদানকে কংগ্রেসের পক্ষে ইতিবাচক বার্তা হিসেবে দেখছে রাজনৈতিক মহল। এখন দেখার বিষয়, আসন্ন এডিসি নির্বাচনে ছামনু এলাকার ভোটাররা কোন দিকে তাদের সমর্থন জানান।

Releated Posts

৯ ও ১০ জুলাই আগরতলায় অনুষ্ঠিত হবে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগামী ৯…

ByByReshmi Debnath Jul 9, 2026

পকসো মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

আগরতলা, ৮ জুলাই: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া একটি পকসো মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের…

ByByReshmi Debnath Jul 9, 2026

তথ্য ও প্রযুক্তি দপ্তর ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ, ২০২৬-এ ত্রিপুরার বিনিয়োগ-প্রস্তুত ডিজিটাল বাস্তুতন্ত্র তুলে ধরবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ও মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে এবং তথ্যপ্রযুক্তি,…

ByByReshmi Debnath Jul 9, 2026

বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top