News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লরি ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালকরা
Image

লরি ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালকরা

আগরতলা, ৮ এপ্রিল: খোয়াই জাতীয় সড়কের লালটিলা এলাকায় আবারও এক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটল। মঙ্গলবার এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান দুই গাড়ির চালক।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিআর০৫এইচ১৫৭৭ নম্বরের একটি গাড়ি আগরতলা থেকে খোয়াইয়ের দিকে আসছিল। অপরদিকে, কমলপুর দিক থেকে আসা এনএল০১কে১৩২১ নম্বরের একটি মালবাহী লরি লালটিলা সংলগ্ন এলাকায় পৌঁছালে দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের ফলে উভয় গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় প্রতিদিনই এই জাতীয় সড়কে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তাদের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণহীনভাবে যানবাহন চালানোর কারণেই এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

এক নিমিষে নিভে গেল তরতাজা প্রাণ, জুরি নদীতে মর্মান্তিক মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে জুরি নদীতে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের…

ByByReshmi Debnath Jul 9, 2026

কৈলাসহর হয়ে বিকল্প রেলের সমীক্ষার কাজ সম্পন্ন:রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৮ জুলাই: “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র গত ১২ বছরের শাসনকালে দেশের অর্থনীতির বুনিয়াদ অত্যন্ত শক্তিশালী হয়েছে। এই সময়ের…

ByByReshmi Debnath Jul 9, 2026

৯ ও ১০ জুলাই আগরতলায় অনুষ্ঠিত হবে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগামী ৯…

ByByReshmi Debnath Jul 9, 2026

পকসো মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

আগরতলা, ৮ জুলাই: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া একটি পকসো মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের…

ByByReshmi Debnath Jul 9, 2026
Scroll to Top