News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যান দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, পলাতক বাইক আরোহীর খোঁজে পুলিশ
Image

যান দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, পলাতক বাইক আরোহীর খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ এপ্রিল:  দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা প্রায় ৬টা ৪০ মিনিট নাগাদ গার্ধাং গেং বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয়গড়িয়া এলাকার বাসিন্দা পিয়ারী ত্রিপুরা (৬২) রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতপরিচয় দ্রুতগতির মোটরবাইক তাঁকে সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংঘর্ষের ফলে গুরুতরভাবে আহত হয়ে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং সেখানেই মৃত্যুর মুখে ঢলে পড়েন।

ঘটনার খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধাকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে দুর্ঘটনায় জড়িত পলাতক বাইক চালককে চিহ্নিত ও আটক করতে তদন্ত শুরু করেছে শান্তির বাজার থানার পুলিশ।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করা হোক।

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top