News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে ঐতিহ্যবাহী শিবের গাজন—প্রাচীন সংস্কৃতি রক্ষায় সেনপাড়ার উদ্যোগ
Image

শান্তিরবাজারে ঐতিহ্যবাহী শিবের গাজন—প্রাচীন সংস্কৃতি রক্ষায় সেনপাড়ার উদ্যোগ


শান্তিরবাজার, ৫ এপ্রিল: বর্তমান ডিজিটাল যুগে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে চলেছে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। তার মধ্যেই অন্যতম ‘শিবের গাজন’। তবে এই প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে উদ্যোগী হয়েছে শান্তিরবাজার মহকুমার সেনপাড়ার বাসিন্দারা।

চিরাচরিত প্রথা মেনে বারুণী স্নান সম্পন্ন করার পর সেনপাড়ার বাসিন্দারা মহকুমার বিভিন্ন বাড়িতে গিয়ে পরিবেশন করছেন হর-গৌরীর নৃত্য। শুধু নৃত্যই নয়, পৌরাণিক ধর্মগ্রন্থের কাহিনির ওপর ভিত্তি করে বিভিন্ন অভিনয়ও তুলে ধরা হচ্ছে দর্শকদের সামনে, যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উদ্যোক্তারা জানান, তাদের গ্রামের বহুদিনের এই ঐতিহ্য রক্ষা করতেই যুবকদের একটি অংশ বিশেষ উদ্যোগ নিয়েছে। যদিও বর্তমান প্রজন্মের অনেকেই এ ধরনের লোকসংস্কৃতির প্রতি আগ্রহ হারাচ্ছে, তবুও সেনপাড়ার তরুণরা রাত জেগে নিষ্ঠার সঙ্গে শিবের গাজন পরিবেশন করে চলেছেন।

সেনপাড়ার উদ্যোগে আয়োজিত এই গাজন উৎসব দেখতে আশপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। ফলে একদিকে যেমন প্রাচীন সংস্কৃতির পুনর্জাগরণ ঘটছে, অন্যদিকে স্থানীয়দের মধ্যেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

Releated Posts

পশুসম্পদের রোগ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আগরতলায় রাজ্যস্তরের সেমিনার

আগরতলা, ৭ জুলাই: পশুসম্পদের রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার…

ByByReshmi Debnath Jul 7, 2026

ধর্মনগরে বাম ছাত্রনেতার ধানের চারা নষ্ট, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার উপ্তাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় এসএফআই-এর মহকুমা সম্পাদক অমরজিৎ দেবের…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

কদমতলা ও গন্ডাতুইসার সাম্প্রদায়িক হিংসার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানবাধিকার কমিশনে ডেপুটেশন, বিক্ষোভ সিপিআই(এমএল)-এর

আগরতলা, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Jul 7, 2026

ঊনকোটি জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচারে ৬ বছরের শিশুর প্রাণ রক্ষা, চিকিৎসকদের সাফল্যে খুশি পরিবার

কৈলাশহর, ৬ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে একটি জটিল অস্ত্রোপচার করে ৬ বছর বয়সী এক শিশুর ঘাড় থেকে…

ByByReshmi Debnath Jul 7, 2026
Scroll to Top