News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ওবিসি ও সংখ্যালঘুদের সংরক্ষণ ইস্যুতে প্রচারপত্র ঘিরে চর্চা
Image

ওবিসি ও সংখ্যালঘুদের সংরক্ষণ ইস্যুতে প্রচারপত্র ঘিরে চর্চা

আগরতলা, ২ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ওবিসি ও সংখ্যালঘুদের সংরক্ষণ ইস্যু তুলে ধরে একটি প্রচারপত্র এলাকায় বিতরণ করা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

প্রচারপত্রে দাবি করা হয়েছে, রাজ্যে বর্তমানে মোট সংরক্ষণের পরিমাণ প্রায় ৫৮ শতাংশ, যার মধ্যে এসসি, এসটি ও অন্যান্য শ্রেণির জন্য নির্দিষ্ট ভাগ রয়েছে। পাশাপাশি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্যও সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। তবে এতে বলা হয়েছে, ওবিসি ও মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা সংরক্ষণের অভাব রয়েছে, যার ফলে একটি বড় অংশ সংরক্ষণ সুবিধার বাইরে রয়ে গেছে।

এই প্রেক্ষাপটে প্রচারপত্রে ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নির্দল প্রার্থী ব্রজলাল দেবনাথকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে। দাবি করা হয়েছে, তিনি নির্বাচিত হলে ওবিসি ও মুসলিম সম্প্রদায়ের জন্য অর্থনৈতিক ভিত্তিতে সংরক্ষণের বিষয়টি উত্থাপন করবেন। প্রচারপত্রে ভোটারদের নির্দিষ্ট প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে জয়ী করে বিধানসভায় পাঠানোর আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই এই প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top