News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এমপিএলএডিএস তহবিলে নির্মিত কমিউনিটি হলের উদ্বোধন করলেন সাংসদ রাজীব
Image

এমপিএলএডিএস তহবিলে নির্মিত কমিউনিটি হলের উদ্বোধন করলেন সাংসদ রাজীব

আগরতলা, ৩ মার্চ: সংসদীয় এলাকা উন্নয়ন তহবিল (এমপিএলএডিএস) থেকে বনমালীপুর বিধানসভার অন্তর্গত ২৩ নং ওয়ার্ডে নির্মিত ধলেশ্বর বেদবানী সংঘের নতুন কমিউনিটি হলের শুভ উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংসদ বলেন, এই কমিউনিটি হল স্থানীয় বাসিন্দাদের সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাঁরা আনন্দিত। নতুন এই পরিকাঠামো ভবিষ্যতে বিভিন্ন সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক উদ্যোগের কেন্দ্রস্থল হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণজয়ী অস্মিতা দে-কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস গড়া ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা…

ByByReshmi Debnath Aug 5, 2026

ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট:ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা। এই দুই দল তাদের জোট…

ByByReshmi Debnath Aug 5, 2026

‘বাংলাদেশ এখন ভয়, অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত’, বছর শেষের আগেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস): বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দাবি করেছেন, গত দুই বছরে বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতির…

ByBySandeep Biswas Aug 5, 2026

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026
Scroll to Top