News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাসে দুষ্কৃতীদের হামলা, প্রতিবাদে আগরতলা-কমলপুর রুটে যান চলাচল বন্ধ, হোলিতে বিপাকে যাত্রীরা
Image

বাসে দুষ্কৃতীদের হামলা, প্রতিবাদে আগরতলা-কমলপুর রুটে যান চলাচল বন্ধ, হোলিতে বিপাকে যাত্রীরা

আগরতলা, ৩ মার্চ: কমলপুরের লাম্বুচৌমুহনী এলাকায় বাসে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। ওই ঘটনাকে কেন্দ্র করে রাধানগর বাসস্ট্যান্ড থেকে ছোট ও বড় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে সাধারণ যাত্রীদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। বিশেষ করে হোলি উৎসবের প্রাক্কালে সমস্যায় পড়েছেন বহু মানুষ। বাস ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি, চালকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পরিষেবা চালু করা সম্ভব নয়।

জানা গেছে, গতকাল রাধানগর বাসস্ট্যান্ড থেকে টিআর০৬২১৫৪ নম্বরের একটি বাস খোয়াই থেকে কমলপুরের উদ্দেশ্যে আসার পথে মানিক ভান্ডারের আগে প্রায় ২৫ জন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে বাসটি আটকায়। অভিযোগ, তারা চালক ও সহচালককে বেধড়ক মারধর করে। পরবর্তীতে বাসের মালিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ।

পাশাপাশি মালিকের কানের সোনার দুল এবং পকেটে থাকা নগদ অর্থ লুট করে নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে। তাঁদের মধ্যে রাজু দেব নামে এক ব্যক্তির নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওই ঘটনার পর বাস মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top