News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাজেট অধিবেশনকে সামনে রেখে দপ্তরভিত্তিক বরাদ্দ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে খাদ্যমন্ত্রী
Image

বাজেট অধিবেশনকে সামনে রেখে দপ্তরভিত্তিক বরাদ্দ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে খাদ্যমন্ত্রী

আগরতলা, ২ মার্চ: আগামী ১৩ মার্চ থেকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। তার প্রাক্কালে আজ সচিবালয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়-এর দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণ করেন পরিবহন, পর্যটন ও খাদ্য, জনসংভরণ এবং ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

জানা গেছে, চলতি অর্থবছরের (২০২৫-২৬) অস্থায়ী সংশোধিত অনুমান এবং আগামী অর্থবছর (২০২৬-২৭)-এর বাজেট অনুমান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলির বিভিন্ন খাতে প্রাক্কলিত আয় ও ব্যয়ের হিসাব, চলমান প্রকল্পের অগ্রগতি এবং নতুন পরিকল্পনার সম্ভাব্য ব্যয় নিয়ে পর্যালোচনা করা হয় এই বৈঠকে।

এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন, পর্যটন এবং খাদ্য, জনসংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের সচিব, বিশেষ সচিব ও অধিকর্তাগণ।

বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, তাঁর উপর ন্যস্ত দপ্তরগুলোর বিভিন্ন খাতের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিস্তারিত তথ্য অর্থমন্ত্রীর সম্মুখে উপস্থাপন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রাজ্যের সার্বিক উন্নয়ন এবং পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দ বাজেটে অন্তর্ভুক্ত হবে।
উল্লেখ্য, আসন্ন বাজেট অধিবেশনকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে জোর প্রস্তুতি চলছে। বিভিন্ন দপ্তরের প্রস্তাব ও আর্থিক চাহিদা খতিয়ে দেখে চূড়ান্ত বাজেট প্রণয়নের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Releated Posts

নারী শক্তি বন্দন অধিনিয়মের সমর্থনে আগরতলায় প্রদেশ বিজেপির মিছিল

আগরতলা, ১৬ এপ্রিল: মহিলা সংরক্ষণ সংক্রান্ত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিলকে ঘিরে দেশজুড়ে আলোচনার আবহের মধ্যেই আগরতলায় সমর্থনে…

ByByReshmi Debnath Apr 16, 2026

বীর বিক্রম মেমোরিয়াল কলেজে ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১৬ এপ্রিল: রাজধানীর বীর বিক্রম মেমোরিয়াল কলেজে এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ,…

ByByReshmi Debnath Apr 16, 2026

বিকল্প পুনর্বাসনসহ নাগরিক পরিষেবার দাবিতে আগরতলায় বামেদের বিক্ষোভ ও ডেপুটেশন

আগরতলা, ১৬ এপ্রিল: বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না—এই দাবিকে সামনে রেখে এবং নাগরিক পরিষেবার…

ByByReshmi Debnath Apr 16, 2026

এডিসি নির্বাচনে কংগ্রেসের ভোট বাড়বে : দাবি প্রদেশ সভাপতির

আগরতলা, ১৬ এপ্রিল: এডিসি নির্বাচনে কংগ্রেসের ভোট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশাবাদী প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।…

ByByTaniya Chakraborty Apr 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top