News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জয়পুর দক্ষিণপাড়ায় উচ্ছেদকৃত ১৯ পরিবার পুনর্বাসনের দাবিতে আন্দোলন, এলাকায় উত্তেজনা
Image

জয়পুর দক্ষিণপাড়ায় উচ্ছেদকৃত ১৯ পরিবার পুনর্বাসনের দাবিতে আন্দোলন, এলাকায় উত্তেজনা

আগরতলা, ১৮ ফেব্রুয়ারী : দক্ষিণ জয়পুর এলাকার উচ্ছেদকৃত ১৯টি পরিবার দীর্ঘদিন ধরেই পুনর্বাসনের দাবিতে সরকারের দ্বারস্থ হয়ে আসছেন। অভিযোগ, একাধিকবার আবেদন ও দাবি জানানো হলেও এখনো পর্যন্ত সরকার পক্ষ থেকে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আজ বাধ্য হয়ে নিজেদের স্থায়ী বাসস্থানের দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা ।

উচ্ছেদকৃত পরিবারগুলির দাবি, পুনর্বাসনের কোনও ব্যবস্থা না হওয়ায় বাধ্য হয়ে তারা দক্ষিণ জয়পুর এলাকায় সরকারের একটি খালি জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছেন। তাদের বক্তব্য, মাথা গোঁজার মতো স্থায়ী জায়গা না থাকায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এদিকে, এলাকাবাসীর অভিযোগ, ওই জায়গায় উচ্ছেদকৃত পরিবারগুলি বসবাস করতে পারবে না। বিভিন্ন সামাজিক কারণ দেখিয়ে ওই পরিবারগুলির বসবাসে তারা আপত্তি জানাচ্ছেন। এই অভিযোগকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

অন্যদিকে, উচ্ছেদকৃত ১৯টি পরিবার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় এবং কারও কোনও ক্ষতি করার উদ্দেশ্য নেই। একই সঙ্গে, আগে যারা ওই সরকারি জায়গাটি ব্যবহার করতেন তারাও নিজেদের বক্তব্য তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top