News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিলেজ কাউন্সিল নির্বাচন সংক্রান্ত বিষয়টি এখনো বিচারাধীন, কিন্তু তা নিয়ে এখন বিভ্রান্ত ছড়ানোর হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

ভিলেজ কাউন্সিল নির্বাচন সংক্রান্ত বিষয়টি এখনো বিচারাধীন, কিন্তু তা নিয়ে এখন বিভ্রান্ত ছড়ানোর হচ্ছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ ফেব্রুয়ারি: ভিলেজ কাউন্সিল নির্বাচন সংক্রান্ত বিষয়টি বিচারাধীনে রয়েছে। কিন্তু তাঁদের তরফ থেকে তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দের্ববমণের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, সরকারের তরফ থেকে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে কোনো গাফিলতি বা অনীহা ছিল না। ২০১৬ সাল থেকেই ভিসি নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং কেন তা হয়নি সেই কারণ সংশ্লিষ্ট সকলেরই জানা রয়েছে। বিষয়টি নিয়ে অযথা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে তিপরা মথা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এই মামলা এখনো বিচারাধীন রয়েছে। অথচ এডিসি ভোটের সাথেই ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে একটি বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, দেশের সর্বোচ্চ আদালত সরকারের নিকট জানতে চেয়েছে যে এডিসি ভোটের সাথেই ভিলেজ কমিটির নির্বাচন একসঙ্গে করা সম্ভব হবে কিনা। বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি।

প্রসঙ্গত, গতকাল তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ সামাজিক মাধ্যমে এক পোস্ট করে দাবি করেন, আসন্ন এডিসি ভোটের সাথেই ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই দাবির প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সাথে মুখ্যমন্ত্রী বলেন, শীঘ্রই রাজ্যে হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই অনুষ্ঠানে যোগ দিতেই ত্রিপুরা সফরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top