News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটে রাজধানী আগরতলা প্রভাবহীন, স্বাভাবিক জনজীবন
Image

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটে রাজধানী আগরতলা প্রভাবহীন, স্বাভাবিক জনজীবন

আগরতলা, ১২ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক ফেডারেশনের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের তেমন কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি রাজধানী আগরতলায়। আজ সকাল থেকেই শহরের জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে।

সরকারি তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ১২ই ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, অফিস এবং আদালত খোলা থাকবে এবং নিয়মমাফিক কাজকর্ম চলবে। সেই নির্দেশ মেনেই এদিন সকাল থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পড়ুয়াদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

শহরের গুরুত্বপূর্ণ বাজার এলাকা, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতেও ধর্মঘটের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই অধিকাংশ দোকানপাট খোলা ছিল এবং ক্রেতা-বিক্রেতাদের আনাগোনাও ছিল স্বাভাবিক। গণপরিবহন সহ বেসরকারি যানবাহন চলাচলও ছিল নিয়মিত, ফলে অফিসগামী মানুষ বা সাধারণ নাগরিকদের চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি।

এদিকে এদিন বটতলা এলাকাতেও স্বাভাবিক ছিল যান চলাচল। অপরপ্রান্তে চন্দ্রপুর আইএসবিটি বাসস্ট্যান্ডেও যান চলাচল স্বাভাবিক ছিল। সকাল থেকেই বাস, জিপ চালকরা বাসস্ট্যান্ডে উপস্থিত ছিলেন। যাত্রী সংখ্যাও ছিল স্বাভাবিক। দূরপাল্লার যাত্রীর সংখ্যা কিছুটা কম থাকলেও নিত্যযাত্রীরা সংখ্যা ছিল স্বাভাবিক।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় নিরাপত্তা বাহিনীর মোতায়েন লক্ষ্য করা যায়। তবে সকাল থেকে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
সব মিলিয়ে বলা যায়, দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক থাকলেও রাজধানী আগরতলায় তার উল্লেখযোগ্য কোনও প্রভাব পড়েনি এবং শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে শহরে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top