News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাঁজা বিরোধী অভিযানে উত্তেজনা, আহত ৪ আসাম রাইফেল জওয়ান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি
Image

গাঁজা বিরোধী অভিযানে উত্তেজনা, আহত ৪ আসাম রাইফেল জওয়ান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি

আগরতলা, ৯ ফেব্রুয়ারি: সোমবার সকালে সিপাহীজলা জেলার উত্তর কলমচৌড়া বড়মুড়া এলাকায় গাঁজা বিরোধী অভিযানে গেলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযানে অংশ নেয় আসাম রাইফেল ও বিএসএফ-এর যৌথ বাহিনী। অভিযোগ, অভিযান চলাকালীন এলাকার গাঁজা চাষিরা ধারালো অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে যৌথ বাহিনীর জওয়ানদের চারদিক থেকে ঘেরাও করে আক্রমণ চালায়।

ধারালো অস্ত্রের ঝলকানি দেখিয়ে ও ইট-পাটকেল নিক্ষেপের ফলে চারজন আসাম রাইফেল জওয়ান আহত হন। ঘটনায় পুলিশ কনস্টেবল সুমন মজুমদারের মাথা ফাটিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে বিএসএফ ও আসাম রাইফেলের জওয়ানরা শূন্যে ৪০ রাউন্ডগুলি ছোড়ে। তবে তাতেও উত্তেজিত গাঁজা চাষিরা পিছু হটেনি বলে অভিযোগ।

পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে যৌথ বাহিনীর জওয়ানরা সেখান থেকে সরে আসে এবং আহত জওয়ানদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, বর্তমানে গাঁজা চাষিদের শুকনো গাঁজা সংগ্রহের সময় চলছে। অভিযোগ, এই সময়ে শুকনো গাঁজা যাতে পুলিশের হাতে না পড়ে, সেই উদ্দেশ্যেই সংঘবদ্ধভাবে যৌথ বাহিনীর উপর হামলা চালানো হয়। এই ঘটনায় সোমবারের গাঁজা বিরোধী অভিযানে কেন্দ্রীয় যৌথ বাহিনী কার্যত ব্যর্থতার মুখে পড়েছে বলে মনে করছেন স্থানীয় মহল।

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top