News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কল্যাণপুরে বাইক ও টমটমের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ তিনজন আহত
Image

কল্যাণপুরে বাইক ও টমটমের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ তিনজন আহত

কল্যাণপুর, ৯ ফেব্রুয়ারি কল্যাণপুরে পথ দুর্ঘটনা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এবার কল্যাণপুর থানাধীন ঘিলাতলি সড়কের হরিমহাজনটিলার রেশন দোকান সংলগ্ন এলাকায় একটি বাইক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন গুরুতরভাবে আহত হন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, একটি বাইক কল্যাণপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে একটি টমটম কল্যাণপুর থেকে ঘিলাতলির উদ্দেশে রওনা দেয়। যাওয়ার পথে আচমকা দুটি যানবাহনের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যেই এলাকায় চিৎকার চেঁচামেচি শুরু হয়। ঘটনাস্থলে সাধারণ মানুষের ভিড় জমে যায়।

এই দুর্ঘটনায় আহত হন পলাশ দেববর্মা (৩২), উর্মিলা দেববর্মা (৩০) এবং শিশু খাসরাং দেববর্মা (৬)। অভিযোগ, দুর্ঘটনার পর টমটম চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উর্মিলা দেববর্মার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করে তাঁকে খোয়াই জেলা হাসপাতালে রেফার করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top