News Flash

Image

১৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ

আগরতলা, ৬ ফেব্রুয়ারী: বোধজং নগর থানার অন্তর্গত রাজ চান্তাই, কিসং ও রামচন্দ্রনগর এলাকায় অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালাল পুলিশ। ওই অভিযানে প্রায় ১৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বোধজং নগর থানার পুলিশ এই তিনটি এলাকায় একযোগে অভিযান চালায়। পুলিশি অভিযানের সময় বিস্তীর্ণ এলাকাজুড়ে অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ শনাক্ত করা হয় এবং পরে সেগুলি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। অবৈধ গাঁজা চাষ ও মাদক কারবারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top