News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনরেগা বাঁচাও সংগ্রামে ধর্মনগরে কংগ্রেসের গণধর্না
Image

মনরেগা বাঁচাও সংগ্রামে ধর্মনগরে কংগ্রেসের গণধর্না

ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি, ৬ ফেব্রুয়ারী :
মনরেগা প্রকল্পে কাজের অধিকার নিশ্চিত করা ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার দাবিতে শুক্রবার ধর্মনগরে গণধর্না ও ডেপুটেশন কর্মসূচি পালন করল উত্তর জেলা কংগ্রেস। জেলা প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে মনরেগা প্রকল্প ক্রমশ সংকটে পড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে গ্রামীণ মানুষের রুজি-রোজগারের উপর। তাঁদের দাবি, পর্যাপ্ত কাজের সুযোগ না থাকায় বহু শ্রমিক জীবিকার সংকটে পড়ছেন।

ধর্না কর্মসূচি শেষে কংগ্রেসের একটি প্রতিনিধিদল জেলাশাসক চান্দনী চন্দ্রানের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে মনরেগা প্রকল্পে পর্যাপ্ত কাজ বরাদ্দ, বকেয়া মজুরি দ্রুত পরিশোধ এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানানো হয়।

কংগ্রেস নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।

Releated Posts

নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকার সমালোচনায় এসএফআই, অভিযুক্ত আমলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

আগরতলা, ১ জুলাই: পশ্চিম ত্রিপুরার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে কর্তব্যরত এক স্কুল পরিদর্শকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মানসিক হেনস্তার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 2, 2026

সাব্রুমের প্রসূতির পুত্রসন্তান জন্ম জিবি হাসপাতালে, খোঁজ নিতে হাসপাতালে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ১ জুলাই: সামাজিক যোগাযোগমাধ্যমে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর আবেদন ভাইরাল হওয়ার পর জিবি হাসপাতালে চিকিৎসা নিয়ে আলোচনার সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 1, 2026

সাত দফা দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন ডিওয়াইএফআই-এর

আগরতলা, ১ জুলাই: বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান…

ByByReshmi Debnath Jul 1, 2026

দুই মেধাবী ছেলের স্বপ্নপূরণে সংগ্রামী মায়ের আকুতি, মুখ্যমন্ত্রীর সহায়তা চাইলেন চড়িলামের রত্না দাস সেনগুপ্ত

আগরতলা, ১ জুলাই: জীবনের প্রতিকূলতাকে হার মানিয়ে দুই ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 1, 2026
Scroll to Top