News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মকর সংক্রান্তির আগে বাজারে উৎসবের আমেজ, তবে বিক্রি নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা
Image

মকর সংক্রান্তির আগে বাজারে উৎসবের আমেজ, তবে বিক্রি নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা

আগরতলা, ১৩ জানুয়ারি: আগামীকাল মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাজারে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। তিল্লাই, গুড়, বাতাসা, চালের গুড়ি, কদমা সহ নানান ঐতিহ্যবাহী সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা থাকলেও, আগের বছরের তুলনায় বিক্রি অনেকটাই কম বলে জানাচ্ছেন তাঁরা।

ব্যবসায়ীদের অভিযোগ, দিনের পর দিন প্রভাব পড়েছে উৎসবের বাজারে। আগে মকর সংক্রান্তির সময় বাজারে যে ভিড় দেখা যেত, এবার তা চোখে পড়ছে না বলেই মত বিক্রেতাদের। তবে ঐতিহ্য ও রীতি মেনে অনেকেই তিল-গুড়ের সামগ্রী কিনছেন। তিল্লাই বাতাসা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খেজুর গুড় ২০০ টাকা এবং কদমা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে মকর সংক্রান্তির আগের দিন বাজারে উৎসবের ছোঁয়া থাকলেও, ব্যবসায়ীদের মুখে বিক্রি নিয়ে উদ্বেগের ছাপ স্পষ্ট।

Releated Posts

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top