News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে অটো ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক যুবক
Image

বিশালগড়ে অটো ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক যুবক

আগরতলা, ১৩ জানুয়ারি: বিশালগড় লালসিংমুড়া স্ট্যান্ড সংলগ্ন ব্যস্ত সড়কে অটো ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতরভাবে আহত হন এক যুবক। মঙ্গলবার দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম অমিত দেববর্মা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংঘর্ষের তীব্রতায় বাইক চালক রাস্তার উপর ছিটকে পড়েন এবং গুরুতর জখম হন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়েই দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করেন।

পরে আহত অমিত দেববর্মাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top