News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তিরবাজারে বানর হত্যা: অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ বজরং দলের, বন দপ্তরের হস্তক্ষেপ
Image

শান্তিরবাজারে বানর হত্যা: অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ বজরং দলের, বন দপ্তরের হস্তক্ষেপ

আগরতলা, ১২ জানুয়ারি: গতকাল শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ী এলাকার দেবদারু গ্রাম পঞ্চায়েত–১ অন্তর্গত একটি গ্রামে একটি বানরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ সামনে আসে। ঘটনার খবর পেয়ে সনাতনী বজরং দল–এর যুবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং গাছ থেকে বানরটির দেহ উদ্ধার করেন। অভিযোগ বানরটিকে হত্যা করে হাত বেঁধে গাছে ঝুলিয়ে রাখা হয়।

খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে আসেন। পরে বন দপ্তরের তত্ত্বাবধানে বানরটির সমাধিস্থ করা হয়। এই নৃশংস ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বজরং দলের সমর্থকরা।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে দক্ষিণ জেলার বজরং দলের প্রভারী শান্তনু দেবনাথ জানান, এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। তিনি অবিলম্বে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান এবং বন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top