News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতীয় সীমান্তে উন্নয়ন কাজে বাধা বাংলাদেশের বিজিবির, সীমান্ত এলাকায় উত্তেজনা
Image

ভারতীয় সীমান্তে উন্নয়ন কাজে বাধা বাংলাদেশের বিজিবির, সীমান্ত এলাকায় উত্তেজনা

আগরতলা, ১২ জানুয়ারি : কৈলাসহর পুর পরিষদ এলাকার ৯ নম্বর ওয়ার্ডে মনু ল্যান্ড কাস্টম সংলগ্ন মনু নদীর পার্শ্ববর্তী শ্মশান ঘাট এলাকার পুরোনো রাস্তায় ইট সলিংয়ের কাজ শুরু হতেই সৃষ্টি হলো উত্তেজনা। সোমবার সকালে সীমান্ত সংলগ্ন এলাকায় কাজ চলাকালীন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি উন্নয়ন কাজে বাধা দেয় বলে অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ চলাকালীন বিজিবি সদস্যরা হুমকির সুরে বিএসএফকে জানায় যে সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের সলিং বা নির্মাণ কাজ করা যাবে না। এই আপত্তির জেরে ঠিকাদারকে বাধ্য হয়ে কাজ বন্ধ করে দিতে হয়। শ্রমিকদের কাজ থেকে সরিয়ে নেওয়া হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় রাস্তার কাজ।

এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। বিশেষ করে শ্মশান ঘাটে মৃতদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যেতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন স্বজনেরা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই রাস্তাটি সংস্কারের অপেক্ষায় ছিলেন এলাকাবাসী।

এ বিষয়ে ঠিকাদার আব্দুল মান্নান জানান, প্রশাসনের নির্দেশে দীর্ঘদিন বন্ধ থাকা কাজ আজ পুনরায় শুরু করা হলেও অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের বিজিবির বাধায় কাজ বন্ধ করতে হয়। তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন বলেও জানান।

ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও বিএসএফ কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।

Releated Posts

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

স্মার্ট সিটির নামে দুর্ভোগ, আগরতলার বেহাল দশার প্রতিবাদে পথে সদর জেলা কংগ্রেস

আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top