News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমলপুরের সাইকাবাড়িতে যাত্রীবাহী বাস দুর্ঘটনা, আহত ১৮, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

কমলপুরের সাইকাবাড়িতে যাত্রীবাহী বাস দুর্ঘটনা, আহত ১৮, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১২ জানুয়ারি: কমলপুরের সাইকাবাড়িতে সাতসকালে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। কৈলাসহর থেকে আগরতলাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনার অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছে। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, কমলপুরের সাইকাবাড়িতে সাতসকালে এক ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। ওই সময় বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। ঘটনায় অন্তত ১৮ জন যাত্রী আহত হন। দূর্ঘটনায় গাড়িতে আটকে পড়ে চালক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসন। দমকল কর্মীরা চালককে অনেক চেষ্টায় উদ্ধার করে। ওই ঘটনায় সহ চালকও গুরুতর আঘাত পেয়েছেন। চালক ও সহ চালককে উন্নত চিকিৎসার জন্য জি বি হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে ১১ জনকে স্থানীয় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, ৫ জনকে ধলাই জেলা হাসপাতালে এবং ২ জনকে ফটিকরার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরিত করা হয়।

মুখ্যমন্ত্রী দূর্ঘটনার বিষয়টি সম্পর্কে অবগত হন এবং আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ তৎপর রয়েছে এবং আহতদের চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হবে না।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় সাইকাবাড়ি বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা ও ভিড়ের সৃষ্টি হয়।

Releated Posts

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

স্মার্ট সিটির নামে দুর্ভোগ, আগরতলার বেহাল দশার প্রতিবাদে পথে সদর জেলা কংগ্রেস

আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top