News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য বিশালগড়ে
Image

নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১১ জানুয়ারি: রাতের আঁধারে এক নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো বিশালগড়ে। ঘটনাটি ঘটেছে বিশালগড় নতুন টাউন হল এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্যামল সাহা(৬৭)। তাঁর বাড়ি বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষীবিল এলাকায়।
জানা গেছে, শনিবার গভীর রাতে ডিউটিরত অবস্থায় টাউন হল প্রাঙ্গণ থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্বাভাবিক মৃত্যু নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে—তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার খবর পেয়ে রাতেই বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top