News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর সফরে মুখ্যমন্ত্রী মানিক সাহা, অতিরিক্ত পাথর বোঝাই রুখতে কড়া নজর
Image

ধর্মনগর সফরে মুখ্যমন্ত্রী মানিক সাহা, অতিরিক্ত পাথর বোঝাই রুখতে কড়া নজর

ধর্মনগর, ১১ ডিসেম্বর : এডিসি নির্বাচনের প্রচার শেষ করে শনিবার রাতে ধর্মনগরে রাত্রিযাপন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। রবিবার সকালে তিনি ধর্মনগর তেল ডিপো পরিদর্শনে যান। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী চুড়াইবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
চুড়াইবাড়ি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে তাঁর কাছে অভিযোগ আসছিল যে বড় বড় যানবাহনে নির্ধারিত মাপের তুলনায় অতিরিক্ত পাথর বোঝাই করে পরিবহণ করা হচ্ছে। এদিন সরেজমিনে গিয়ে তিনি কয়েকটি এমন যানবাহন প্রত্যক্ষ করেছেন বলেও জানান। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, তিনি কারও ব্যবসার ক্ষতি করতে চান না, তবে সরকারি নিয়ম মেনে কাজ করতেই হবে। অতিরিক্ত পাথর বোঝাই করে পরিবহণের ফলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বিষয়টিতে কড়া নজরদারির নির্দেশ দেন।
এরপর মুখ্যমন্ত্রী সদ্য প্রয়াত ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাড়িতে গিয়ে তাঁর আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পরে তিনি ধর্মনগর জেলা বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

স্মার্ট সিটির নামে দুর্ভোগ, আগরতলার বেহাল দশার প্রতিবাদে পথে সদর জেলা কংগ্রেস

আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

পূর্ব থানার বিশেষ অভিযানে মাদক কারবার ও নেশা সেবনের অভিযোগে ২৩ জন আটক, উদ্ধার নেশাসামগ্রী

আগরতলা, ৭ আগস্ট: রাজ্যজুড়ে চলমান নেশা বিরোধী অভিযানের অংশ হিসেবে পূর্ব থানার পুলিশ শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top