News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৪ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রাস্তার কাজে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
Image

৪ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রাস্তার কাজে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

আগরতলা, ১০ জানুয়ারি: ৪ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রাস্তার কাজে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে চেবরি পেকনিছড়া এলাকায়। রাস্তা নির্মাণের নামে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নির্ধারিত নিয়ম না মেনেই কাজ শেষ করে দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রকল্পের নকশা অনুযায়ী রাস্তার কার্পেটিং করার কথা থাকলেও তা না করেই দায়সারা ভাবে কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। কোথাও কোথাও সামান্য বৃষ্টিতেই রাস্তার উপরের স্তর উঠে যাচ্ছে, দেখা দিচ্ছে বড় বড় ফাটল।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের একাংশের যোগসাজশেই এই দুর্নীতি সংঘটিত হয়েছে। কাজ চলাকালীন কোনো ধরনের মান যাচাই বা তদারকি চোখে পড়েনি বলেও দাবি স্থানীয়দের। এই অনিয়মের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং রাস্তার কাজ নতুন করে সঠিক মান বজায় রেখে সম্পন্ন করতে হবে।

Releated Posts

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

স্মার্ট সিটির নামে দুর্ভোগ, আগরতলার বেহাল দশার প্রতিবাদে পথে সদর জেলা কংগ্রেস

আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

পূর্ব থানার বিশেষ অভিযানে মাদক কারবার ও নেশা সেবনের অভিযোগে ২৩ জন আটক, উদ্ধার নেশাসামগ্রী

আগরতলা, ৭ আগস্ট: রাজ্যজুড়ে চলমান নেশা বিরোধী অভিযানের অংশ হিসেবে পূর্ব থানার পুলিশ শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য…

ByByReshmi Debnath Aug 7, 2026

বিদ্যুৎ পরিষেবার বেহাল দশার প্রতিবাদে মনুঘাটে জাতীয় সড়ক অবরোধ, বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ৭ আগস্ট: বিদ্যুৎ পরিষেবার দীর্ঘদিনের দুরবস্থা, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে শুক্রবার বিক্ষোভে ফেটে…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top