News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাগাল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে রাজ্যের ব্লগার নিখোঁজ, অনিশ্চয়তায় পরিবার, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ
Image

নাগাল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে রাজ্যের ব্লগার নিখোঁজ, অনিশ্চয়তায় পরিবার, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

আগরতলা, ১০ জানুয়ারি : নাগাল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে ৮ দিন ধরে নিখোঁজ
রাজ্যের এক ব্লগার। তাঁর নিখোঁজ হওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁর বাবা–মা। নিখোঁজ যুবকের নাম প্রণব দাস (২৩)। তিনি শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর নেপালি পাড়ার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, প্রণব দাস বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও সংগ্রহ করতেন এবং সেগুলি ব্লগের মাধ্যমে প্রকাশ করতেন। কিছুদিন আগে ভিডিও সংগ্রহণের জন্য নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল সে। নাগাল্যান্ড পৌঁছে মা বাবার সাথে কথাও বলেছিল সে। কিন্তু
৩ জানুয়ারির পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তারপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন ও পরিচিতদের মধ্যে খোঁজখবর করেও পরিবারের পক্ষ থেকে তাঁর সন্ধান মেলেনি।

এই ঘটনায় প্রণব দাসের পরিবার শ্রীনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছে। তবে অভিযোগ, ডায়েরি করার পরও পুলিশ তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রণব দাসের বাবা অভিযোগ করে বলেন, একাধিকবার থানায় যোগাযোগ করা হলেও তাঁরা কোনও সহযোগিতা পাননি।

ছেলের নিখোঁজ হওয়ায় গভীর উদ্বেগে ভেঙে পড়েছেন বাবা–মা। নিরুপায় হয়ে তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এলাকার বিধায়কের কাছে ছেলেকে উদ্ধারে দ্রুত হস্তক্ষেপ ও সহযোগিতার আবেদন জানিয়েছেন। পরিবারের একমাত্র দাবি, প্রণব দাসকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসন সক্রিয় ভূমিকা নিক এবং তাঁদের এই অসহায় অবস্থার অবসান ঘটাক।

Releated Posts

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

স্মার্ট সিটির নামে দুর্ভোগ, আগরতলার বেহাল দশার প্রতিবাদে পথে সদর জেলা কংগ্রেস

আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

পূর্ব থানার বিশেষ অভিযানে মাদক কারবার ও নেশা সেবনের অভিযোগে ২৩ জন আটক, উদ্ধার নেশাসামগ্রী

আগরতলা, ৭ আগস্ট: রাজ্যজুড়ে চলমান নেশা বিরোধী অভিযানের অংশ হিসেবে পূর্ব থানার পুলিশ শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য…

ByByReshmi Debnath Aug 7, 2026

বিদ্যুৎ পরিষেবার বেহাল দশার প্রতিবাদে মনুঘাটে জাতীয় সড়ক অবরোধ, বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ৭ আগস্ট: বিদ্যুৎ পরিষেবার দীর্ঘদিনের দুরবস্থা, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে শুক্রবার বিক্ষোভে ফেটে…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top