News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাও সে তুং-এর ১৩৩তম জন্মবার্ষিকী পালিত সিপিআইএম সদর দপ্তরে
Image

মাও সে তুং-এর ১৩৩তম জন্মবার্ষিকী পালিত সিপিআইএম সদর দপ্তরে

আগরতলা, ২৬ ডিসেম্বর: আধুনিক চীনের স্থপতি ও বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা মাও সে তুং – এর ১৩৩তম জন্মবার্ষিকী আজ যথাযথ মর্যাদার সঙ্গে পালন করল সিপিআইএম। ১৮৯৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মাও সে তুং।
এই উপলক্ষে রাজ্যের সিপিআইএম সদর দপ্তরে আজ সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাও সে তুং-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএম ও সিপিআই-এর অন্যান্য শীর্ষ নেতৃত্ব ও দলীয় কর্মী-সমর্থকেরা।

বিরোধী দলনেতা বলেন, মাও সে তুং ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা নেতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং আধুনিক চীনের রূপকার। ১৯৪৯ সালে তাঁর নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী চীন। ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশটির শাসনভার পরিচালনা করেন।

রাজনৈতিক ইতিহাসে মাও সে তুং বিশেষভাবে পরিচিত কৃষক-ভিত্তিক কমিউনিস্ট বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য। তাঁর প্রবর্তিত বিভিন্ন নীতির মধ্যে ‘সাংস্কৃতিক বিপ্লব’ ছিল এক ঐতিহাসিক সামাজিক পরিবর্তনের অধ্যায়, যা চীনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে আমূল রূপান্তর ঘটায়। এই পরিবর্তনের ধারাবাহিকতায় চীন আজ বিশ্বের অন্যতম প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে মনে করেন বামপন্থী নেতৃত্ব।

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top