News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড়দিনের আগে বাজারে ভিড় কম, কেনাকাটা মন্দ, দাবি বিক্রেতার
Image

বড়দিনের আগে বাজারে ভিড় কম, কেনাকাটা মন্দ, দাবি বিক্রেতার

আগরতলা, ২৩ ডিসেম্বর : রাত পোহালেই বড়দিন। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে শহরজুড়ে উৎসবের আমেজ থাকলেও এবছর বড়দিনের বাজারে প্রত্যাশিত ভিড় চোখে পড়ছে না। ক্রিসমাস উপলক্ষে ছোট-বড় সব দোকানেই কেক, সান্তা ক্যাপ, রঙিন আলো, সাজসজ্জার সামগ্রীসহ নানা রকম পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

তবে বিক্রেতাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবছর ক্রেতার সংখ্যা কম এবং কেনাকাটাও বেশ মন্থর গতিতে চলছে। একজন বিক্রেতা জানান, দাম বেড়েছে, মানুষের হাতে টানাটানি তাই বিক্রি কম। আরেক দোকানদারের মতে, অনলাইন কেনাকাটার প্রভাবও বাজারে পড়েছে।

বাজারে ভিড় কম থাকায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা শেষ মুহূর্তে ক্রেতাদের আশায় বসে আছেন। বিক্রেতাদের আশা, বড়দিনের প্রাক্কালে ভিড় কিছুটা বাড়বে এবং বিক্রি স্বাভাবিক হবে।

Releated Posts

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ত্রিপুরায় প্রশাসনিক স্তরে বড় রদবদল, একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরা সরকারের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হয়েছে। একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

শহরে একই ঘরে যুগলের পচন ধরা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১ সেপ্টেম্বর: শহরের উত্তর বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় একই ঘর থেকে এক প্রেমিক যুগলের পচন…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top