News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়ায় স্কুল মাঠে নির্মাণ বিরোধ ঘিরে উত্তেজনা, বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
Image

তেলিয়ামুড়ায় স্কুল মাঠে নির্মাণ বিরোধ ঘিরে উত্তেজনা, বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

তেলিয়ামুড়া, ১৫ ডিসেম্বর : খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকায় স্কুল মাঠে নির্মাণকাজের বিরোধিতাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওই প্রতিবাদের রেশ ধরেই রবিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বেরেজ সংলগ্ন তুই মধু এলাকায় বিজেপি খোয়াই জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়ার বাড়িতে হামলা চালানো হয়।

রশিদ মিয়ার অভিযোগ, মুখে কালো কাপড় বাঁধা একদল দুষ্কৃতী আচমকাই তাঁর বাড়িতে ঢুকে পড়ে। হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পরিবারের একাধিক সদস্যকে মারধর করে। আহতদের তৎক্ষণাৎ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, তুই মধু বিদ্যালয়ের মাঠে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের উদ্যোগের তিনি প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন। তাঁর দাবি, ওই মাঠেই প্রতিদিন ছাত্রছাত্রীরা প্রার্থনা ও খেলাধুলা করে। মাঠে নির্মাণ হলে পড়ুয়াদের স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ ব্যাহত হবে। এই অবস্থান নেওয়ার জেরেই পরিকল্পিতভাবে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করছেন।

রশিদ মিয়ার আরও অভিযোগ, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের নির্দেশে তিপ্রা মথার কর্মী-সমর্থকরা এডিসি ভিলেজ এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের অবস্থান করতে দেবে না—এই বার্তাই এই হামলার মাধ্যমে দেওয়া হয়েছে।

অন্যদিকে, পুলিশের তরফে জানা গেছে, তিপ্রা মথার এক কর্মীকে মারধরের অভিযোগে ঘটনার রাতেই রশিদ মিয়াকে তেলিয়ামুড়া থানায় নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে ঠিক কোন অভিযোগে থানায় আনা হয়েছে এবং তাঁর বাড়িতে ভাঙচুরের ঘটনায় কী ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে—এই বিষয়ে জানতে চাইলে তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার অজিত দেববর্মা কোনও নির্দিষ্ট তথ্য দিতে চাননি বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

সবার আগে দেশ, প্রতিটি মানুষের মনে সেই ভাবনা রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ইতিহাস ভুলে গেলে বর্তমান ও ভবিষ্যতের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। দেশের জাতীয় পতাকার মধ্যে…

ByByReshmi Debnath Aug 14, 2026

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top