News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল বক্সনগরের ভেটেরিনারি কর্মীর
Image

স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল বক্সনগরের ভেটেরিনারি কর্মীর

বক্সনগর, ৯ ডিসেম্বর : বক্সনগর ব্লক অফিস থেকে ফেরার পথে মর্মান্তিক স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন বক্সনগরের ভেটেরিনারি কর্মী দেবাশীষ সরকার। গতকাল দুপুর ১টা ৩০ মিনিটের সময় বক্সনগর টাউন হল সংলগ্ন মেইন রোডে ডিভাইডারের সঙ্গে তাঁর স্কুটি সজোরে ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। মাথা ও মুখে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসকরা তৎক্ষণাৎ স্যালাইন ও জরুরি চিকিৎসা শুরু করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রেফার করা হয় আগরতলার হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দেবাশীষ সরকারের মৃত্যুসংবাদে বক্সনগর রতনতলা গ্রামসহ সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সাধারণ মানুষ, সহকর্মী, এআরডিডি বিভাগের কর্মচারীরা তাঁর আকস্মিক মৃত্যুতে শোকাহত। ১৯৯৬ সালে এআরডিডি বিভাগে চাকরিতে যোগ দেন দেবাশীষ সরকার। দীর্ঘ কর্মজীবনে তিনি ছিলেন আদর্শবান, সৎ ও কর্তব্যপরায়ণ একজন কর্মী। গ্রামাঞ্চলে পশু চিকিৎসায় তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা তাঁকে মানুষের কাছে বিশেষভাবে জনপ্রিয় করেছিল।
তাঁর কর্মজীবনের এখনও চৌদ্দ মাস বাকি ছিল।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top