News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুর জেলা কারাগারে অ্যাম্বুলেন্স তুলে দিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ব্যয় ৯.৪৬ লাখ টাকা
Image

উদয়পুর জেলা কারাগারে অ্যাম্বুলেন্স তুলে দিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ব্যয় ৯.৪৬ লাখ টাকা

উদয়পুর, ৪ ডিসেম্বর: উদয়পুর জেলা কারাগারের জন্য রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হলো। এদিন আনুষ্ঠানিকভাবে কারাগার কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্সটি তুলে দেন অর্থমন্ত্রী। এই অ্যাম্বুলেন্স ক্রয়ে মোট ব্যয় হয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৩৫৮ টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, জেলা শাসক রিন্কু লাথের, এসডিএম ত্রিদিব সরকারসহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, “সরকার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে। বন্দীরা অপরাধ করলেও তারা মানুষ—তাদের স্বাস্থ্যসেবার গুরুত্ব রয়েছে। এই অ্যাম্বুলেন্স পাওয়ায় জরুরি চিকিৎসা পরিষেবা আরও দ্রুত এবং সহজ হবে।”
কারাগার প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় বন্দীদের জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও কার্যকর হবে।

————–

Releated Posts

জিরানিয়ায় মিছিল করে বিজেপির ভিলেজ কমিটির মনোনয়ন দাখিল, উপস্থিত মন্ত্রী সুশান্ত

আগরতলা, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জিরানিয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটির জন্য মনোনয়নপত্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আগরতলায় মনোজ কুমার দে আটক

আগরতলা, ৮ সেপ্টেম্বর: পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে…

ByByReshmi Debnath Sep 8, 2026

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top