News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রভাবশালীদের আশ্রয়ে অবাধ বালি উত্তোলন! ভাঙছে রাস্তা, বিপন্ন পরিবেশ
Image

প্রভাবশালীদের আশ্রয়ে অবাধ বালি উত্তোলন! ভাঙছে রাস্তা, বিপন্ন পরিবেশ

কুমারঘাট, ২৩ নভেম্বর : মনু নদী থেকে মেশিন লাগিয়ে নির্বিচারে বালি তুলছে একটি প্রভাবশালী চক্র—এমনই বিস্ফোরক অভিযোগ তুলল ক্ষুব্ধ গ্রামবাসী। টিপি ছাড়াই ওভারলোড বালি বোঝাই ট্রাক দিন-রাত গ্রামের একমাত্র রাস্তায় চলাচল করায় রাস্তাটি আজ প্রায় সম্পূর্ণ ভেঙে গেছে। এ কারণে ছাত্র-ছাত্রী থেকে কর্মজীবী মানুষ, এমনকি অসুস্থ রোগীদেরও দৈনন্দিন যাতায়াত হয়ে পড়েছে চরম দুর্ভোগময়।

স্থানীয়দের অভিযোগ, এলাকার কিছু প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এভাবে বালি মাফিয়া সিন্ডিকেটের বেপরোয়া দৌরাত্ম্য সম্ভব নয়। প্রতিদিন অসংখ্য ভারী ট্রাক যাতায়াতের ফলে গ্রামের মূল রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী। স্কুলগামী শিক্ষার্থীদেরও পড়তে হচ্ছে দারুণ ভোগান্তিতে।

অতিরিক্ত বালি উত্তোলনের ফলে নদীর পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ফলে ঘরবাড়ি, চাষের জমি ও বসতভিটে প্রতি মুহূর্তে পড়ছে বিপদের মুখে। পরিবেশ ধ্বংসের আশঙ্কা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও গ্রহণ করা হয়নি কোনও দৃশ্যমান কঠোর পদক্ষেপ।

অবৈধ কার্যকলাপের প্রতিবাদে ফেটে পড়ে স্থানীয় জনতা। সম্প্রতি কোনও অনুমতিপত্র (টিপি) ছাড়াই চলাচল করা এক বালি বোঝাই লরি আটকেও দেয় তারা। গ্রামবাসীরা হুঁশিয়ারি দেন, “এবার যদি অবৈধ বালি উত্তোলন বন্ধ না হয়, তবে আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

স্থানীয়দের অভিযোগ, ‘রাষ্ট্রবাদী জিনিয়াস’ নামে পরিচিত এক শক্তিশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে এই বালি পাচার চক্র চালিয়ে আসছে। তবে এবার তা রুখে দিয়ে গ্রামবাসী দেখিয়ে দিলেন—জনতার ঐক্যই সব থেকে বড় শক্তি।

প্রশাসনের প্রতি স্থানীয়দের একটাই দাবি— “বালি মাফিয়ার দৌরাত্ম্য বন্ধ হোক, গ্রাম বাঁচুক, নদী বাঁচুক।” এখন নজর—মহকুমা শাসকের দপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসন কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে পদক্ষেপ নেয়।
___

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top