News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডুকলি ডিওয়াইএফআই সম্মেলনের প্রচারে মতিনগরে মেগা স্বাস্থ্য ও রক্তদান শিবির
Image

ডুকলি ডিওয়াইএফআই সম্মেলনের প্রচারে মতিনগরে মেগা স্বাস্থ্য ও রক্তদান শিবির

আগরতলা, ২২ নভেম্বর : আগামী ৭ ডিসেম্বর ডি ওয়াই এফ আই ডুকলি বিভাগীয় কমিটির সম্মেলনকে সামনে রেখে সংগঠনের উদ্যোগে মতিনগরে অনুষ্ঠিত হলো এক মেগা স্বাস্থ্য চিকিৎসা শিবির ও রক্তদান শিবির। গোটা বিভাগজুড়ে সম্মেলনের প্রচার ছড়িয়ে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানানো হয়েছে।

শিবিরে প্রায় আড়াইশো দুস্থ মানুষ চিকিৎসকদের পরামর্শ নেন। এস এফ আই মেডিকোস অঞ্চল কমিটির নেতৃত্বে উপস্থিত ছিলেন ডা. সৌখিন চক্রবর্তী ও ডা. সৌরভ দেব—যারা রোগীদের বিনা পয়সায় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। এদিন স্বেচ্ছায় রক্তদান করেন মোট ২৩ জন রক্তদাতা।

শিবিরে যোগ দিয়ে উদ্যোক্তাদের উৎসাহিত করেন ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হীরণময় নারায়ণ দেবনাথ ও গৌতম ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি অরিন্দম বিশ্বাস, সম্পাদক শুভংকর মজুমদার, রাজ্য কমিটির সদস্য আবুল হুসেন, সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ, বিভাগীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কামাল মিয়া ও শুভঙ্কর চৌধুরী, বিভাগীয় কমিটির সদস্য সুজিত দাস, বাবুল দেবনাথ প্রমুখ।

আয়োজকদের দাবি, এ ধরনের সামাজিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Releated Posts

কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের

কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

পুরাতন আগরতলার ডি-ব্লকে চার ভিসিতে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে পুরাতন আগরতলার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

তিন বছরের ব্যবধানে একই পরিবারের দুই যুবকের অকালমৃত্যু, দুই শিশুকন্যার ভবিষ্যৎ অনিশ্চিত

আগরতলা, ৮ সেপ্টেম্বর: একই পরিবারের পরপর দুই সন্তানের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেলাঘর চর এলাকায়। মাত্র তিন…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

যুবরাজনগরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ, চাঞ্চল্য

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: শিশুদের জন্য নির্ধারিত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগর থানার অধীন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top