News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় পর্যায়ে উত্তর ত্রিপুরার সাফল্য: জল সংরক্ষণে সেরা জেলার সম্মান
Image

জাতীয় পর্যায়ে উত্তর ত্রিপুরার সাফল্য: জল সংরক্ষণে সেরা জেলার সম্মান

নয়াদিল্লি, ১৮ নভেম্বর : আবারও জাতীয় স্তরে উজ্জ্বল হলো উত্তর ত্রিপুরার নাম। বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত জল শক্তি মন্ত্রকের ‘জল সঞ্চয় জন-ভাগীদারি অভিযান’-এ উত্তর-পূর্ব ও পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে সর্বোত্তম পারফর্মিং জেলা হিসেবে নির্বাচিত হয়েছে উত্তর ত্রিপুরা। এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জেলার প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন।

ফেব্রুয়ারি ২০২৫ থেকে মে ২০২৫—এই চার মাসে জেলার উদ্যোগে ১১,০০০-রও বেশি জল সংরক্ষণ কাঠামো নির্মাণ করা হয়েছে। জল সম্পদ সুরক্ষায় এই উল্লেখযোগ্য প্রচেষ্টার জন্য উত্তর ত্রিপুরা জেলা ২ কোটি টাকার পুরস্কার অর্জন করেছে।

প্রশাসনের অক্লান্ত পরিশ্রম, জন-প্রতিনিধিদের সক্রিয় সহযোগিতা এবং সাধারণ মানুষের আন্তরিক অংশগ্রহণ এই তিনের সমন্বিত প্রচেষ্টা উত্তর ত্রিপুরাকে আবারও জাতীয় মানচিত্রে বিশেষ মর্যাদা এনে দিল। জেলা কর্তৃপক্ষের মতে, এই সাফল্য ভবিষ্যতে আরও টেকসই জল ব্যবস্থাপনার পথে বড় প্রেরণা জোগাবে।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top