News Flash

Image

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ আটক এক

আগরতলা, ১৫ নভেম্বর : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো শ্রীমন্তপুরের ভুগজুড় এলাকার বাসিন্দা বাবুল মিয়াকে। শনিবার রাতে বিএসএফ ও সোনামুড়া থানার যৌথ তল্লাশি অভিযানে তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্র অনুযায়ী, শ্রীমন্তপুর পঞ্চায়েত এলাকার ভুগজুড় গ্রামে বাবুল মিয়ার বাড়িতে অস্ত্র মজুত থাকার খবর পায় পুলিশ। ওই তথ্যের ভিত্তিতে বিএসএফ ও সোনামুড়া থানার একটি দল যৌথভাবে অভিযান চালায়। তল্লাশির সময় বাবুল মিয়া ও তার স্ত্রী মোরশেদা বেগম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও বিএসএফের কর্মকর্তারা।

পরবর্তীতে দুজনকেই আটক করে পুলিশ। বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। পুলিশ জানিয়েছে, অস্ত্রটি কোথা থেকে এলো এবং এর পেছনে আর কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত অব্যাহত আছে।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top