News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনজাতিদের শিক্ষা, সংস্কৃতি ও ভাষার বিকাশে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে : মুখ্যমন্ত্রী
Image

জনজাতিদের শিক্ষা, সংস্কৃতি ও ভাষার বিকাশে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ নভেম্বর: পূর্বেকার সরকার বহু বছর ধরে জনজাতিদের জন্য শুধু মায়াকান্না করেছে। বর্তমান রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের দিশায় নয়া উদ্যমে জনজাতিদের উন্নয়নে নানা কর্মসূচির বাস্তবায়ন করছে। জনজাতিদের শিক্ষা, সংস্কৃতি ও ভাষার বিকাশে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। আজ সাবুম মহকুমার মনুবাজার বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে জনজাতি মহিলা বয়ন শিল্পীদের মধ্যে সুতা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী শ্রী সাহা জনজাতিদের উন্নয়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যাখ্যা করেন। ধরতি আবা জনজাতি প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের ১৯টি জনজাতি গোষ্ঠীর উন্নয়নে গৃহীত প্রত্যেকটি প্রকল্প সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা হবে। এজন্য জেলা ও মহকুমান্তরে সরকারি আধিকারিক নিযুক্ত করা হয়েছে। বাজেটের ৪০ শতাংশ টাকা জনজাতিদের উন্নয়নে খরচ করা হবে। জনজাতি ছাত্রছাত্রীদের জন্য ২১টি একলব্য স্কুল নির্মাণ করা হচ্ছে। নতুন নতুন ছাত্রাবাস তৈরি করা হচ্ছে। জনজাতি মহিলাদের মধ্যে বস্ত্র বয়নের সুতা বিনামূল্যে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের ৫টি জেলায় জনজাতি মহিলাদের মধ্যে সুতা বিলি করা হয়েছে। প্রতি জনকে ১ কেজি ২০০ গ্রাম করে সুতা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের উন্নয়নই হলো সরকারের মূল লক্ষ্য। আমরা চাই জনজাতিরা এগিয়ে যাক। জনজাতিদের রিশা জিও ট্যাগিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এখন এই রিশা দিয়ে অতিথি অভ্যর্থনা করা হয়।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আরও বলেন, পূর্বতন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জনজাতিদের উন্নয়নে আলাদা দপ্তর খুলেছিলেন। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে আলাদা করে মন্ত্রণালয় খুলেছেন। যাতে করে এই অঞ্চলের পিছিয়ে পড়া জনজাতিদের উন্নয়ন হয়। জনজাতিদের সম্মান বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী। স্বচ্ছতা, সততার মধ্য দিয়ে রাজ্য সরকার রাজ্যের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন করছে। এই সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার। মুখ্যমন্ত্রী নেশামুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং একাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সম্মানিত অতিথির ভাষণে বলেন, বর্তমান রাজ্য সরকার জনজাতিদের সম্মান ও ইজ্জত দিয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা জনজাতিদের উন্নয়নে নিরলস পরিশ্রম করছেন। আবাস তৈরি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্কুল ও ছাত্রাবাস তৈরি ইত্যাদি উন্নয়নের কাজ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে। তিনি সরকারি অফিসার এবং জনজাতি সমাজপতিদের পরামর্শ নিয়ে উন্নয়ন কাজ পরিচালন করছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। স্বাগত বক্তব্য রাখেন হস্ততাঁত হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের অধিকর্তা অজিত শুরু দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলায়ু মগ, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মহ: সাজ্জাদ পি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম.ডি.সি. কংজং মগ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এবং জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা ২০ জনজাতি মহিলার হাতে সুতা তুলে দেন। সাব্লুম মহকুমায় দেড় হাজার জনজাতি মহিলাকে মুখ্যমন্ত্রী জনজাতি বয়ন উন্নয়ন প্রকল্পে সুতা বিতরণ করা হবে।

Releated Posts

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top