News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে সস্ত্রীক পূজার্চনা করলেন তেলেঙ্গানার রাজ্যপাল
Image

মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে সস্ত্রীক পূজার্চনা করলেন তেলেঙ্গানার রাজ্যপাল

আগরতলা, ১১ নভেম্বর : আজ সকালে উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে সস্ত্রীক পূজার্চনা করলেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানার রাজ্যপাল যিষ্ণু দেববর্মা। এদিন মন্দিরে মায়ের দর্শন ও পূজা দিয়ে তিনি দেশ ও রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন।

মন্দির প্রাঙ্গণে আগমনকালে রাজ্যপাল দম্পতিকে স্বাগত জানান মন্দির কমিটির কর্মকর্তারা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। পূজার পর তিনি মন্দিরের পুরোহিতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মন্দিরের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তাদের প্রশংসা জানান।

পূজার শেষে রাজ্যপাল যিষ্ণু দেববর্মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মাতা ত্রিপুরা সুন্দরী আমাদের রাজ্যের শক্তি ও ঐক্যের প্রতীক। তাঁর আশীর্বাদে ত্রিপুরা ও সমগ্র দেশ উন্নতির পথে এগিয়ে যাক এই কামনাই করেছি।

Releated Posts

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026

‘সুস্থ সমাজই গড়ে তোলে শক্তিশালী ও সমৃদ্ধ জাতি’ — আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী মোদির আহ্বান

কলকাতা, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে নেতৃত্ব দেন…

ByBySandeep Biswas Jun 21, 2026
Scroll to Top