News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসির অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন নিয়ে দায় এড়ালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়
Image

এডিসির অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন নিয়ে দায় এড়ালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

আগরতলা, ৬ নভেম্বর: এডিসি-র অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সংক্রান্ত বিতর্কে দায় এড়ালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্য সরকারের কাছে এমন কোনও তথ্য নেই যে, একজন অবসরপ্রাপ্ত কর্মচারীও পেনশন পাচ্ছেন না।

অর্থমন্ত্রীর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়ে আসছেন এডিসি প্রশাসন। তাঁদের কথা, তাঁরা এখনো পর্যন্ত পেনশন পাননি। কিন্তু সরকারের তরফে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

এদিন প্রণজিৎ সিংহ রায় জানান, রাজ্য সরকারের কাছে সমস্ত সরকারি কর্মচারীর তথ্য রয়েছে। তার মধ্যে একজন অবসরপ্রাপ্ত কর্মীরও যদি পেনশন আটকানো থাকতো তাহলে রাজ্য সরকারের তা জানার কথা ছিল। কিন্তু সরকারের কাছে এমন কোনও তথ্য নেই যে, একজন অবসরপ্রাপ্ত কর্মচারীও পেনশন পাচ্ছেন না। এক্ষেত্রে এডিসি প্রশাসনকে খতিয়ে দেওয়া উচিত রাজ্য সরকারের ওই সরকারি কর্মচারীদের নিয়োগ করেছে কি না। যদি এডিসি প্রশাসনের তরফ থেকে নিয়োগ করা হয়ে থাকে তাহলে তার দায় রাজ্য সরকারের নয়।

Releated Posts

কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের

কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

পুরাতন আগরতলার ডি-ব্লকে চার ভিসিতে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে পুরাতন আগরতলার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

তিন বছরের ব্যবধানে একই পরিবারের দুই যুবকের অকালমৃত্যু, দুই শিশুকন্যার ভবিষ্যৎ অনিশ্চিত

আগরতলা, ৮ সেপ্টেম্বর: একই পরিবারের পরপর দুই সন্তানের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেলাঘর চর এলাকায়। মাত্র তিন…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

যুবরাজনগরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ, চাঞ্চল্য

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: শিশুদের জন্য নির্ধারিত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগর থানার অধীন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top