News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দীপাবলিকে সামনে রেখে মেহের কালী বাড়িতে পুজো দিলেন মেয়র
Image

দীপাবলিকে সামনে রেখে মেহের কালী বাড়িতে পুজো দিলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর:
আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে রাজ্যজুড়ে চলছে প্রস্তুতির জোয়ার। এরই প্রেক্ষিতে রবিবার কৃষ্ণনগরস্থিত ঐতিহ্যবাহী মেহের কালী বাড়িতে উপস্থিত হয়ে পুজো অর্চনা করলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।

এই দিনে তিনি রাজ্যবাসীর শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনায় মা কালীর উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করেন। পূজার পর তিনি অংশ নেন মেহের কালী বাড়ি পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত বস্ত্রদান কর্মসূচিতে। সেখানে উপস্থিত বহু অসহায় ও দুস্থ মানুষের হাতে তিনি স্বয়ং বস্ত্র তুলে দেন।

অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর, পূজা উদ্যোক্তা, সমাজকর্মীসহ বহু ভক্ত-শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top